1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা

আজকের প্রতিদিন // মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নরসিংদীর মেয়ে শিমলা আক্তার, স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে চলেছেন মৌলিক গানের পথে দেশ-বিদেশের স্টেজ শোতে নিয়মিত পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন নরসিংদীর মেয়ে ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমলা আক্তার। বছরের অধিকাংশ সময়ই স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকলেও মৌলিক গান নিয়েও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক আড্ডায় সংগীতজীবন, স্টেজ পারফরম্যান্স, মৌলিক গান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী।

শিমলা আক্তার জানান, সংগীতজীবনে এখন পর্যন্ত তিনি দেশ-বিদেশে কয়েক’শ স্টেজ শো করেছেন। প্রতিটি অনুষ্ঠানই তার কাছে আলাদা অনুভূতির। দর্শকদের ভালোবাসা ও সরাসরি সাড়া তাকে নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়। স্টেজ পারফরম্যান্সে দর্শকদের পছন্দ প্রসঙ্গে তিনি বলেন, ফাস্ট বিটের গান, ফোকধর্মী চটুল গান এবং জনপ্রিয় ডান্স নাম্বারগুলোতে দর্শক সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন। এসব গানের সঙ্গে দর্শকও গলা মেলান, নাচেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

কাভার গানের পাশাপাশি নিজের মৌলিক গান নিয়েও বেশ মনোযোগী শিমলা আক্তার। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে রয়েছে ‘তুমি খুব সহজে ভাঙলা হৃদয়’, ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’। গানগুলো প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।

প্রথম মৌলিক গান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শিমলা বলেন, প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতিটা ছিল অন্যরকম। শ্রোতাদের ভালোবাসা আমাকে আরও নতুন গান করার সাহস দিয়েছে। নিজেকে মূলত একজন কণ্ঠশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। গীতিকার ও সুরকারদের সৃষ্টির ওপর আস্থা রেখে গান করেন। তার মতে, একজন দক্ষ গীতিকার ও সুরকার একজন শিল্পীর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মৌলিক গানের গুরুত্ব নিয়ে শিমলা আক্তারের স্পষ্ট বক্তব্য, কাভার গান হয়তো সাময়িক তালি এনে দেয়, কিন্তু নিজের মৌলিক গানই একজন শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখে। স্টেজে নিজের মৌলিক গান পরিবেশন করার সময় দর্শকদের প্রতিক্রিয়াকে ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। শিমলার ভাষায়, যখন দেখি দর্শক আমার নিজের গান গাইছে, আমার সঙ্গে গলা মেলাচ্ছে, তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে। প্রকাশিত গানগুলোর মধ্যে ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’ তার হৃদয়ের সবচেয়ে কাছের। বিশেষ করে ‘মায়াবতী কন্যা’ গানটিতে ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশের সঙ্গে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা তার কাছে বিশেষ স্মরণীয়।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিমলা আক্তার জানান, নতুন কয়েকটি মৌলিক গানের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই গানগুলো ভিডিওসহ প্রকাশ করা হবে। তিনি আশা করেন, নতুন গানগুলোও শ্রোতাদের ভালো লাগবে।

স্টেজের জনপ্রিয়তা এবং মৌলিক গান প্রতিষ্ঠার মধ্যে ভারসাম্য রক্ষা প্রসঙ্গে এই শিল্পী বলেন, দর্শকদের পছন্দের গান গাওয়ার পাশাপাশি আমি নিজের মৌলিক গানও নিয়মিত পরিবেশন করি। এতে একদিকে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি হয়, অন্যদিকে আমার গানগুলোও মানুষের কাছে পৌঁছে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD