1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী দুই ভাই নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দুই ভাই।

এ ঘটনায় আহত হয়েছেন তাদের দুই মামাসহ আরও একজন।

গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন তাদের মামা হায়দার আলী (৫০), আবদুল আজিজ (৩৮) এবং মো. পলাশ (৩৫)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আকাশ নামে একজন।

তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ। আহত অবস্থায় তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পে হেফাজতে রেখেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD