1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ফের অভিনয়ে ফিরছেন ডিজে সুলতানা রাজিয়া সুমী

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ সরদার বিনোদন প্রতিবেদক

দীর্ঘ প্রায় দেড় দশক পর আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন এই সময়ের জনপ্রিয় ডিজে সুলতানা রাজিয়া সুমী। শোবিজ অঙ্গনে ‘ডিজে সুমী’ নামে পরিচিত এই শিল্পী বর্তমানে ইভেন্ট, করপোরেট অনুষ্ঠান, ক্লাব ও ওয়েডিং শো নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়কেই নিজের মূল পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

ডিজে সুমীর অভিনয়ের পথচলা শুরু হয় ২০০৩ সালে। তার আগে ২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। অভিনয় জীবনের শুরুতেই চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে পরিচিতি লাভ করেন। প্রায় সাত বছর ধারাবাহিকভাবে অভিনয়ে সক্রিয় ছিলেন তিনি।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এছাড়া উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনে নজরুল কোরেশী ও দেবাশিষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে দর্শকদের নজর কাড়েন।

২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেন তিনি। ডিজে হিসেবে দেশজুড়ে বিভিন্ন করপোরেট অনুষ্ঠান, কনসার্ট, ক্লাব ও বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দেওয়া সম্ভব হয়নি।

তবে এখন আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডিজে সুমী। ইতোমধ্যে বিভিন্ন নির্মাতা, প্রযোজক ও সহশিল্পীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

অভিনয়ে ফেরার বিষয়ে ডিজে সুমী বলেন, “অভিনয় আমার প্রথম ভালোবাসা। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ের সঙ্গেই থাকতে চাই। মিডিয়ায় কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং প্রতিটি নতুন কাজ আমাকে আরও অনুপ্রাণিত করে। দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD