1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

বগুড়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাজিয়া সুলতানা (৩৭) নামের এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার বদিউজ্জামানের স্ত্রী। তিনি বর্তমান সান্তাহার চা বাগান মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শুক্রবার রাতে স্বামী বদিউজ্জামানের সঙ্গে তার স্ত্রী রাজিয়া সুলতানার সাংসারিক বিষয় নিয়ে মনমালিন্য হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে তরকারি কাটা বটি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। এসময় তার স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে স্বামী বদিউজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় রাজিয়া সুলতানাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD