1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

সুন্দরবনে শান্তি ফেরাতে বড় সফলতা: ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করে উপকূলীয় জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের জন্য একটি নিরাপদ অবয়াশ্রম গড়ে তুলতে এক বিশাল অগ্রগতি অর্জন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।
খুলনার সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন এলাকায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাবের ধারাবাহিক বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ৪টি দুর্ধর্ষ বনদস্যু বাহিনীর প্রধানসহ মোট ৫২ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
​উপকূলীয় এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা বিধান ও সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রান্তিক পেশাজীবীদের স্বাভাবিক জীবিকা নিশ্চিত করতেই র‍্যাব এই আত্মসমর্পণের সুযোগ তৈরি করে দেয়।
‎​আত্মসমর্পণকারী বাহিনী ও সদস্য সংখ্যা ‎র‍্যাব-৬-এর মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আত্মসমর্পণকারী ৫২ জন সদস্য মূলত সুন্দরবনের চারটি সক্রিয় দস্যু দলের সাথে যুক্ত ছিলেন। এদের দলভিত্তিক বিভাজন  হলো: ​বড় জাহাঙ্গীর বাহিনী: ১৬ জন (বাহিনী প্রধানসহ),​দুলাভাই/আফজাল বাহিনী: ১৫ জন (বাহিনী প্রধানসহ),​আনারুল বাহিনী: ১৩ জন (বাহিনী প্রধানসহ),​আফতাব বাহিনী: ৮ জন (বাহিনী প্রধানসহ),​দীর্ঘদিন ধরে সুন্দরবনের গহীনে সক্রিয় থাকা এসব বাহিনীর কারণে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে অপহরণ ও চাঁদাবাজির শিকার হতেন স্থানীয় জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। পাশাপাশি সুন্দরবনের অভ্যন্তরীণ পর্যটন শিল্পও নিরাপত্তার ঝুঁকিতে ছিল। ​
র‍্যাবের এই উদ্যোগের ফলে একদিকে যেমন দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে সুন্দরবনকেন্দ্রিক অর্থনীতি ও পর্যটন খাতে এক নতুন স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এবার অন্তত কিছুটা হলেও ভয়ডরহীনভাবে সুন্দরবনে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হবে।
র‍্যাব-৬-এর মিডিয়া উইং নিশ্চিত করেছে যে, দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি সুন্দরবনকে পুরোপুরি নিরাপদ না করা পর্যন্ত কোনো ছাড় দেওয়া হবে না। আত্মসমর্পণ প্রক্রিয়ার পাশাপাশি বনদস্যুদের চিরতরে নির্মূল করতে সংশ্লিষ্ট এলাকায় র‍্যাবের নিয়মিত চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD