1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আশুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। এর আগে, সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার মিরে চাঁনগাঁও ও সরকার মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. রুবেল (৪০)। বর্তমানে তিনি আশুলিয়ার মিরে চাঁনগাঁও এলাকার মোল্লাবাড়ি রোডে ফজলুল হকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। নাটোরের নলডাঙ্গা থানার মধ্যনগর এলাকার আসমান প্রদানের ছেলে মো. শামিম মিয়া (৩৩)। বর্তমানে তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকার র‍্যাব বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে মো. রাসেল (৩৩)। বর্তমানে তিনি আশুলিয়ার কান্দাইল মৃধাবাড়ি এলাকায় রফিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গোপালগঞ্জের সদর থানার বিন্নাবাড়ি এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে মো. পারভেজ (২৮)। বর্তমানে তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মান্নান উদ্দীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে মিরে চাঁনগাঁও এলাকার মোল্লাবাড়ি রোডে তাইসীরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালান আশুলিয়া থানার এসআই আব্দুল হাই ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় পেশাদার মাদক কারবারি রুবেল ও শামিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর রাত সাড়ে ৯টার দিকে সরকার মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান এসআই রাশেদুদ জামান ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় রাসেল ও পারভেজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশের হিসাব অনুযায়ী, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ১২২ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, মাদকের বিস্তার রোধে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD