
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল সেপ্টেম্বর ২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। একই মাসে মাদক উদ্ধার কার্যক্রমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের পক্ষ থে কে তাঁকে প্রশংসাপত্র দেওয়া হয়েছে।
বরিশাল জেলা পুলিশের দেওয়া প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, সেপ্টেম্বর ২০২৬ মাসে মাদক উদ্ধারে তাঁর ভালো পারফরম্যান্সের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ইস্যু করা প্রশংসাপত্রে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্যও কামনা করা হয়।
এদিকে, গৌরনদী মডেল থানার সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া সম্মাননা স্মারকে মো. তারিক হাসান রাসেলের নাম রয়েছে। স্মারকে তাঁকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্ট দুই স্বীকৃতি তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে উৎসাহ জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।