1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান করেছে পরিবেশ অধিদপ্তর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে ৪টি অবৈধ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় আরও তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভাড়ারিয়া ইউনিয়নের মেসার্স এইচএমবি ব্রিকস, মেসার্স ন্যাম ব্রিকস ও মেসার্স নূর ব্রিকস, মেসার্স ফোর স্টার ব্রিকসে এবং ধামরাই সদর ইউনিয়নের মেসার্স ডিবিসি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস ও মেসার্স স্টাইল ব্রিকসে অভিযান চালানো হয়।

এর মধ্যে ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। আর এইচএমবি, ন্যাম ও ফোর স্টার ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে চারটি ইটভাটাকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD