1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আশুলিয়ায় পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মাননীয় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম–এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আশুলিয়া থানা দীর্ঘদিন ধরেই মাদক ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করছে। তারই অংশ হিসেবে গত ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২টা ৪০ মিনিটে, থানা এলাকার কাঠগড়া পলানপাড়া গ্রামস্থ রুহুল আমিনের বাড়ির সামনে পাকা রাস্তা সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি নেতৃত্ব দেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান। এসময় তার সঙ্গে ছিলেন এসআই মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—কক্সবাজারের বড় ডেইল নোয়াখালীপাড়ার টেকনাফ এলাকার আব্দুস ছবুর ছেলে মোঃ শহীদুল্লাহ (৩১)।

পুলিশ জানায়, উক্ত আসামির কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD