1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

কয়রায় জাতীয় করনকৃত শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন ও আলোচনা সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
কয়রা উপজেলার জাতীয় করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল, ল্যামগ্রান্ড ও পদোন্নতি পাইবার দাবি জানিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ১৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় মধ্য বামিয়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দুপুর ১ টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন উপজেলা জাতীয় করনকৃত শিক্ষক সমিতি। লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা বক্তব্য রাখেন উপজেলা জাতীয় করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মোঃ আঃ খালেক, মোজাফফর হোসেন, মোঃ রেজাউল ইসলাম, অমল কৃঞ্চ বাইন, বন্কিম চন্দ্র মন্ডল, সাবিনা ইয়াসমিন মিতা, সহকারি শিক্ষক আঃ অদুদ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা জানায়, কোন পরিপত্র, আদেশ ও নিদের্শনা ছাড়াই কয়রা উপজেলা হিসাব রক্ষন অফিস জাতীয় করনকৃত সকল শিক্ষকদের টাইম স্কেল ও ল্যামগ্রান্ডের টাকা কর্তন করছে। আমরা উক্ত টাকা কর্তন না করার জন্য আবেদন জানাই। অনুষ্ঠানে কয়রা উপজেলার জাতীয় করনকৃত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন,শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের দাপ্তরিক জটিলতায় কারণের হিসাব রক্ষণ অফিস আমাদের টাইম স্কেল,ল্যামগ্রান্ডের অর্থ কেটে নিচ্ছেন। যার ফলে অবসার সময়ে জ্যেষ্ঠতা অনুযায়ী ৫ থেকে ৭ লক্ষ টাকা কম পাচ্ছি। সে জন্য দ্রুত সময়ের মধ্য দুই দপ্তরের জটিলতা সমাধানের দাবি জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD