1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কয়রা-পাইকগাছার আপামর জনতার আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকারে মাওলানা আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, ​কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দৃঢ়তার সঙ্গে বলেছেন, “দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে সেই জয় আমার একার নয়, এই বিজয় হবে কয়রা-পাইকগাছার আপামর জনগণের বিজয়। এটি হবে পাঁচ লক্ষ অবহেলিত উপকূলবাসীর ন্যায্য অধিকার ও আশা-আকাঙ্ক্ষা পূরণের বিজয়।”

​ সোমবার (৮ ডিসেম্বর) সকালে মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ী বটতলা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ​মাওলানা আবুল কালাম আজাদ অবহেলিত উপকূলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা লাঘবের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই বিজয়ের মাধ্যমে কয়রা-পাইকগাছার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি এলাকাবাসীর ভাগ্য উন্নয়নে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং উন্নয়নের এই সুযোগ কাজে লাগাতে সকলের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​পথসভার পর তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি মহারাজপুর ইউনিয়নের ৭নং ও ৯নং ওয়ার্ডে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, বাগালী জিআইবি ক্লাব ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্লাহ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, মহারাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডি এম জাহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD