1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিক ইউনিয়ন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)সহ খনি শ্রমিকরা।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কার্যলয়ে সংবাদ সম্মেলন করে এ দাবী উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, সিবিএর সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রায়হানুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের একমাত্র লাভজনক রাষ্ট্রায়ত্ত এই কয়লা খনিকে পরিকল্পিতভাবে লোকসানি দেখিয়ে বন্ধ করার চক্রান্ত চলছে। তারা অভিযোগ করেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় খনির উৎপাদিত কয়লা ব্যবহার হচ্ছে না। ফলে কোল ইয়ার্ডে বিপুল পরিমাণ কয়লা ঝুঁকিপূর্ণভাবে মজুত রয়েছে। অন্যদিকে একমাত্র ক্রেতা পিডিবি সরকার নির্ধারিত ১৭৬ ডলারের পরিবর্তে প্রতি টন কয়লার মূল্য ৯১–১০৭ ডলার পরিশোধ করায় খনি চরম আর্থিক সংকটে পড়েছে। এতে খনির বকেয়া পাওনা দাঁড়িয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা।

বক্তারা বলেন, খোলা বাজারে যেখানে বড়পুকুরিয়ার কয়লার দাম ২০০ ডলারের বেশি, সেখানে অযৌক্তিক ভাবে দাম কমিয়ে খনিকে লোকসান দেখানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে খনি বন্ধ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০–২৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—লোকাল মার্কেটে কয়লা বিক্রির অনুমতি, পিডিবির কয়লার মূল্য পুনর্নির্ধারণ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দিয়ে খনির বোর্ড পরিচালনা বন্ধ, অযৌক্তিক মূল্যহ্রাস বন্ধ এবং খনি বন্ধ না করার নিশ্চয়তা। দাবি মানা না হলে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ও খনি শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD