1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৯: ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন জমে না: লুৎফুজ্জামান বাবর ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার: জহির উদ্দিন স্বপন জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই—ঠাকুরগাঁওয়ে তারেক রহমান ধামরাইয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি: ট্রাকসহ ৪ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ৪৬২ বস্তা চাল ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন গৌরনদী বিল্বগ্রাম বাজারে স্বপনের উঠান বৈঠকে ধানের শীষের সমর্থনে জনতার ঢল। গৌরনদীতে সৌদি প্রবাসীর পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও নির্বাচনী উঠান বৈঠক যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন -জামায়াত আমির ডাকাতির ঘটনায় লুণ্ঠিত রড উদ্ধারসহ গ্রেপ্তার ৪

জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই—ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও সংবাদদাতা : “প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে একটি স্বৈরাচারী সরকার কেবল নিজেদের স্বার্থ দেখেছে। দেশের মানুষের অধিকার ও ভবিষ্যৎ উপেক্ষিত হয়েছে। জনগণের সমর্থন নিয়েই দেশ পুনর্গঠন করা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে হাজারো নেতা-কর্মী করতালি ও স্লোগানে তাকে অভিবাদন জানান। তিনি হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপির এই শীর্ষ নেতা—যা দলীয় নেতা-কর্মীদের মাঝে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।
বক্তব্যে তারেক রহমান ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর, চিনিকল, হিমাগার ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু এবং স্বল্প ঋণ মওকুফের প্রতিশ্রুতিও দেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সূচনা করেছিলেন তারেক রহমান। ওই সম্মেলন উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সে কারণেই ঠাকুরগাঁওয়ের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক ও আবেগী সম্পর্ক গভীর। আজকের এই জনসভা সেই আবেগেরই বহিঃপ্রকাশ, যা জনসমুদ্রে পরিণত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক পয়গাম আলী। সভাপতির বক্তব্যে মির্জা ফয়সল আমিন বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী সমাবেশে মানুষের ঢলই তার প্রমাণ।
সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে সমবেত হতে থাকেন। অনেকের হাতেই ছিল ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড।
সমাবেশে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা হলেন— ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ,
পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ এবং পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম।
ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছে পরে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে আসেন তারেক রহমান।
এদিন দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD