1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপুল ভোটে বিজয়ী সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় চট্টগ্রাম -১৩ আসনের জনসাধারণ ধামরাইয়ে বিডি ফুড কারখানায় ডাকাতি, ৩কোটি টাকার মালামাল লুট ভালোবাসার দিনে ‘সুন্দরবন দিবস’: হৃদয়ে থাকুক আমাদের চিরসবুজ রক্ষাকবচ সাভারে ধানের শীষের এজেন্টের ওপর হামলা: গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিএনপির বিজয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও মিলাদ মুন্সীগঞ্জে তিনটি আসনে জামানত হারালেন ১২ প্রার্থী ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব নির্বাচন শেষ হতেই আশুলিয়ায় বাসে চাঁদাবাজি, গণপিটুনির ভিডিও ভাইরাল বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বরিশালের ৬ আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ জয়

ভালোবাসার দিনে ‘সুন্দরবন দিবস’: হৃদয়ে থাকুক আমাদের চিরসবুজ রক্ষাকবচ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
​আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে যখন লাল গোলাপ আর ভালোবাসার আদান-প্রদান চলছে, ঠিক তখনই উপকূলের মানুষের কাছে এই দিনটি ধরা দিয়েছে এক ভিন্ন তাৎপর্যে। প্রকৃতিপ্রেমীদের কাছে আজকের দিনটি কেবল বসন্তের উদ্যাপন নয়, বরং বিশ্ব ঐতিহ্যের ধারক ‘সুন্দরবন দিবস’।

​২০০১ সাল থেকে শুরু হওয়া এই বেসরকারি উদ্যোগটি এখন উপকূলীয় জেলা ছাড়িয়ে রাজধানী পর্যন্ত বিস্তৃত। “সুন্দরবন ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আজ দেশজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

​প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই বিশাল বনভূমি কেবল গাছপালার সমাহার নয়, বরং এক জীবন্ত বাস্তুসংস্থান। জোয়ার-ভাটার ছন্দে প্রাণ পায় এই ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরী, গোলপাতার নিবিড় অরণ্য আর রয়েল বেঙ্গল টাইগারের পদচারণায় মুখরিত এই বন আমাদের ৪২ প্রজাতির বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল।

​কয়রা উপজেলা জলবায়ু পরিষদের সমন্বয়ক নিরাপদ মুন্ডা বলেন: “সুন্দরবন কেবল আমাদের সম্পদ নয়, এটি দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাকৃতিক বর্ম। প্রতিটি ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে সুন্দরবন বুক পেতে আমাদের রক্ষা করে। এই ঐশ্বর্যকে টিকিয়ে রাখা আমাদের অস্তিত্বের লড়াই।”

​সাধারণত ১৪ ফেব্রুয়ারি মানেই প্রিয়জনকে উপহার দেওয়া। কিন্তু কয়রা উপজেলার তরুণ সমাজ ও ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্যরা ডাক দিচ্ছেন ভালোবাসার পরিধি বাড়ানোর। তাদের মতে, সুন্দর মন আর বনের সৌন্দর্য মিলেমিশে একাকার হওয়া উচিত। ইয়ুথ ফর সুন্দরবন-এর কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন জোরালো দাবি জানিয়ে বলেন, “নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা—সুন্দরবনকে রক্ষার গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে ১৪ ফেব্রুয়ারিকে ‘সরকারিভাবে’ সুন্দরবন দিবস ঘোষণা করা হোক।”

​লবণাক্ত মাটি আর মিঠা পানির এই মিলনস্থলে গড়ে ওঠা পৃথিবীর একক বৃহত্তম এই ম্যানগ্রোভ বন আজ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে। সুন্দরবনের প্রতি মানুষের সচেতনতা ও মমত্ববোধ বৃদ্ধি পাওয়াই এই দিবসের সার্থকতা। এই ভালোবাসা দিবসে আমাদের অঙ্গীকার হোক—“সুন্দরবন বাঁচলে, বাঁচবে দেশ; গড়ে উঠবে সবুজ বাংলাদেশ।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD