
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর-১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান-এর আগমন উপলক্ষে আজ রবিবার কালিয়কৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন কাপাসিয়া চালা দূর্বার সংঘের মাঠে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বোয়ালী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মেয়র মজিবুর রহমান বলেন, উন্নয়নের মধ্য দিয়ে ঐক্যের ধারা বজায় রাখতে চান তিনি। সকল বাধা উপেক্ষা করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করায় তিনি নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পূর্বের মতো আমাকে পরামর্শ দেবেন, যাতে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই—আমি আপনাদের পাশেই আছি এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি খলিলুর রহমান ইব্রাহিম বলেন, এত বাঁধা বিপত্তির পরও ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করছেন , এখন আমাদের প্রানের চাওয়া মাননীয় এম পি মহোদয়কে মন্ত্রী চাই।
সভাপতিত্ব করেন সাবেক সহসভাপতি বোয়ালী ইউনিয়ন বিএনপি সফিকুর রহমান, সঞ্চালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এডভোকেট রিপন আল হাসান এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান।
সংবর্ধনা ও ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।