1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন  উপজেলায় গরু জবাই কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় ১৫ জন আহত হয়েছে।
রোজ বুধবার ১৮ মার্চ  সকাল ১১ টার দিকে উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে পুতুল মিয়া ( ৪৫), সাদেক  ( ৩৫), ও জানে আলম ( ৩০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ৩ জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে নিজেদের মধ্যে আলোচনা হয় গরু ক্রয় করে জবাই করে ভাগ বাটোয়ারা করবে।
এত বাধা সৃষ্টি করে কাওয়ালী বিন্নি গ্রামের বজলু মিয়ার লোকজন (৬০) পরে প্রতিপক্ষ মাজু মিয়া(৪০) এর লোকজনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনায় সৃষ্টি হয় পরে সংঘর্ষে ঘটনা ঘটে।
এ বিষয়ে মদন থানা ( ওসি) তদন্ত  দেবাংশু কুমার দে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD