1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি

বরিশাল: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

বুধবার (০৬ মার্চ) সকাল ১০টায় নগরের আশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বায়ক আরিফুর রহমান মিরাজের সঞ্চালনায় ও সমন্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য সেখানে রাখেন, সংগঠনের সহ নির্বাহী সমন্বায়ক রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলা সদস্য জলিল চিশতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।

এ সময় নেতারা বলেন, সবক্ষেত্রে সরকারের ভুল পরিকল্পনার খেসারত দিচ্ছেন সাধারণ জনগণ। অপরিকল্পিত জ্বালানি খাতের লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে। জবাবদিহিতাহীন সরকার জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে তার গোষ্ঠীস্বার্থ কায়েমে ব্যস্ত আছে। বাজারে সিন্ডিকেট বহাল রেখে জনগণকে কৃচ্ছসাধনের উপদেশ দিচ্ছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হয়, সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক। তার ছায়াতলেই এসব সিন্ডিকেট বেড়ে উঠছে।

নেতারা আরও বলেন, সুশাসনের অভাবে দুর্নীতি স্বেচ্ছাচারিতা দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঋণ খেলাপিরা অবাধে দাপিয়ে বেড়াচ্ছে। এস আলম গ্রুপের নামে ৩০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এসেছে। সরকার এসব পাচার দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে, বিভিন্ন দ্রব্যের ওপর কর বসিয়ে জনগণের পকেট কেটে জনগণের জীবনে দুর্বিষহ করে গড়ে তুলেছে। এই ডামি সরকারের দ্বারা এসব সিন্ডিকেট, পাচার বন্ধ করা সম্ভব না। দ্রব্যমূল্য কমানো, অর্থ পাচার ও ব্যাংক লোপাট বন্ধ করতে প্রয়োজন গণপ্রতিরোধ।

নেতারা গণতান্ত্রিক সমাবেশে পুলিশি হামলা বন্ধ ও দেশের সর্বস্তরে দুর্নীতি, লুটপাট বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD