1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আমেরিকা থেকে তিতাসের বালুয়াকান্দিতে হেলিকপ্টারে চড়ে পরিবারের লোকজন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে
আমেরিকা থেকে তিতাসের বালুয়াকান্দিতে হেলিকপ্টারে চড়ে পরিবারের লোকজন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের উঃ নারান্দিয়া বালুয়াকান্দি গ্রামের মৃত মোবারক হোসেন সরকারের উত্তরসূরী, তিতাস উপজেলা শ্রমিক লীগের ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম সরকারের বড় ভাই নুরুল আফছার সরকার ও ছোট ভাই সাইফুল ইসলাম বাবু গত পরশু আমেরিকার নিউ ইয়র্ক থেকে মাতৃভূমির টানে বাংলাদেশের পথে নিয়মিত ফ্লাইটে রওয়ানা করেন।

তাঁরা প্রথমে কাতার ল্যান্ড করেন,পরে কাতার টু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ২৮ শে মার্চ ২০২৪, বৃহস্পতিবার সকাল সাড়ে আট টার দিকে হেলিকপ্টারে ঢাকা টু নারান্দিয়া বালুয়াকান্দি নিজ পিতৃভূমিতে ল্যান্ড করেন।তাহাঁরা প্রতি বছরই মাতৃভূমির মায়ায় ও এলাকাবাসীর টানে দেশে এসে একত্রিত হন এবং সাধ্যমতো সাধারণ মানুষের সুখদুঃখে শরিক হন।

হেলিকপ্টার অবতরণের আগে থানা পুলিশের একটি টিম নিরাপত্তার কাজে উপস্থিত ছিলেন। মাত্র সাত মিনিট পর হেলিকপ্টারটি রাজধানীর পথে উড্ডয়ন করে।স্বদেশ প্রত্যাবর্তনের পর পাড়াপ্রতিবেশী ও পরিবারের লোকজন আগতদের ফুলের তোড়া ও পুষ্পমাল্য দিয়ে স্বাগত জানান।প্রত্যাগতরা সহিসেলামতে দেশে পৌছায়, আগত লোকজনকে ইফতারের জন্য মিষ্টি বিতরণ করেন পরিবারের পক্ষ থেকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD