1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ, উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ ঈদুল ফিতরও পহেলা বৈশাখ, উপলক্ষে সাপ্তাহিক ছুটি থাকায় আগামী টানা ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। এসময় আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটিতে বাংলাদেশ-ভারতের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল সি এন্ডএফ এজেন্ট এজেন্সী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী মঙ্গলবার (৯ই এপ্রিল) বিকেল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি। কাস্টম ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী গন নিজ নিজ জেলার গ্রামের বাড়িতে ঈদ করতে রওনা দেবেন। তারপর ঈদের তিনদিন আগে পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখায় কোনো পণ্য খালাস হবে না।
ভারতও বাংলাদেশের সিএন্ডএফ এজেন্ট ও স্হল বন্দর সূত্রে জানান,আগামী (১০ই এপ্রিল) বুধবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। এরপর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ মোট পাঁচ দিন বেনাপোলস্হল বন্দর বন্ধ থাকবে। সোমবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় বেনাপলস্হল বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম সচল হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান বিশ্বাস জানায়, ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এই সময়ে একটু বেশি ভিড় হয়ে থাকে। সেই কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটতেপারে সেই জন্য বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD