1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবককে গুলি দুবলার চরের রাস পূজায় কঠোর নিরাপত্তা, ৫টি নির্ধারিত রুটে চলাচল করতে পারবেন পুণ্যার্থীরা শীত আসার আগেই ৫শত দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর, রাণীশংকৈলে পাশে দাঁড়াল আকিজ-মনোয়ারা ট্রাস্ট আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে পিয়াস ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, হিমেল মীরের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন হোটেল রয়্যাল প্যালেসের কর্তা আশরাফুল সেখ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

আলি আহসান বাপি : বাণিজ্য জগতে বিশেষ অবদানের জন্য এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ফারাক্কার ভূমিপুত্র বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী আশরাফুল সেখ। পাশাপাশি ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রীও প্রদান করেছে।

সম্প্রতি রাজস্থানের জয়পুরে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলংকার প্রায় অর্ধশতাধিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ ও ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডক্টরেট ডিগ্রী তুলে দেওয়া হয়। পুরস্কার প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করেন হোটেল রয়্যাল প্যালেস, হোটেল প্যারামাউন্ট ইন, বেঙ্গল এন্টারপ্রাইজ ও ইস্টার্ন ইন্ডিয়া এন্টারপ্রাইজের কর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আশরাফুল সেখ।

এদিনের বর্ণিল ও অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানে আশরাফুল সেখের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের বিজনেস ম্যানেজমেন্ট গুরু ডক্টর মানব আহুজা ও কাউন্সিল ফর পিস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের কর্তা ডক্টর রিপু রঞ্জন সিনহা। ডঃ মানব আহুজা তাঁর বক্তব্যে বলেন, জনাব আশরাফুল সেখদের মতো সমাজের গুণী ও কৃতী মানুষদের সম্মান জানাতে পেরে আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমাদের কাজই হল বিশ্বজুড়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী ও কৃতী মানুষদের খুঁজে এনে তাঁদের সম্মান জানানো। তাঁদের প্রচারের আলোয় নিয়ে আসা।

কাউন্সিল ফর পিস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের কর্তা ডঃ রিপু রঞ্জন সিনহা বলেন, আশরাফুল সেখদের মত মানুষরা সমাজের আলোকিত মানুষ। তিনি বলেন, বর্তমান ভারতে বেকারের সংখ্যা যখন ক্রমবর্ধমান তখন আশরাফুল সেখদের মত মানুষরা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। হাজারো মানুষের রুটি রুজির সংস্থান করেন। দেশ ও সমাজকে আলোকিত করেন। সমাজকে সমৃদ্ধের পথে নিয়ে যান। আশরাফুল সেখরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। আমরা তাঁদের কুর্নিশ জানাচ্ছি।

পুরস্কার প্রাপ্তির পর সংবাদমাধ্যমের সামনে আশরাফুল সেখ বলেন, পুরস্কার, সম্মান, স্বীকৃতি সব মানুষেরই ভালো লাগে। আমারও ভালো লাগছে। এই সম্মান, এই স্বীকৃতি সমাজের জন্য আরও বেশি কাজ করার আগ্রহ তৈরি করবে। অনেক অনেক ধন্যবাদ উদ্যোক্তাদের, যারা আমাকে এই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত করেছেন।

এদিকে,আশরাফুল সেখের এই সম্মান প্রাপ্তিতে এলাকার সর্বস্তরের মানুষদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের শত শত মানুষ ইতিমধ্যে আশরাফুল সেখকে অভিনন্দন জানাচ্ছেন। বিভিন্ন মানুষজন,বিভিন্ন গণসংগঠন তাঁর অফিসে, বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

লোকসভা নির্বাচনের পরে জনাব আশরাফুল সেখকে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন মিলে গণসংবর্ধনা দেবেন বলে সূত্রের খবর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD