1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

কুমিল্লায় ব্যাসপূজা মহোৎসব অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে
কুমিল্লায় ব্যাসপূজা মহোৎসব অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ও ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে ইসকন প্রতিষ্ঠাতা ও আচার্য্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বিশেষ কৃপাধন্য শিষ্য, জিবিসি ও ইসকনের অন্যতম দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এর ৭৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ব্যাসপূজা মহোৎসব অনুষ্ঠিত হয়।

তদুপলক্ষে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রী শ্রী তুলসী আরতী, গৌর আরতী ও নৃসিংহ আরতি, ব্যাসপূজার শুভ অধিবাস ও কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

দ্বিতীয়দিন ১৯ এপ্রিল শুক্রবার ভোর সাড়ে ৪টা হতে যথাক্রমে মঙ্গল আরতী, জপযজ্ঞ, দর্শন আরতি, গুরুপূজা ও বিশেষ নৃসিংহ পূজা, শ্রীমদ্ভাগবতম পাঠ ও শ্রীল গুরু মহারাজের গুণ মহিমা কীর্তন ও ভজন কীর্তন, শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের মহা অভিষেক, বড় পর্দায় সরাসরি সম্প্রচার-গুরু মহারাজের অভিষেক ও প্রবচন, ভোগ আরতি, ব্যাসপূজার তাৎপর্য ও শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের লীলা মহিমা আলোচনা শেষে কেক কাটার পর আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সবশেষে গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনায় শ্রী শ্রী নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে হাজারো ভক্ত-পূর্ণ্যাথীর সমাগম ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD