1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় সাবেক এক ব্যাংক কর্মকর্তার জমি দখলের চেষ্টা: থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

আশুলিয়ায় এক ব্যাংক কর্মকর্তার পৈত্রিক জমি দখলে নিতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা নিরাপত্তা প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করে।

রোববার সকালে আশুলিয়ার মনসন্তোষ মৌজার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তা সাহজাহান সিরাজ বাদী হয়ে একজনের নাম উল্লেখ্য করে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত হলেন আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর গ্রামোর মৃত মান্নান মিয়ার ছেলে আনোয়ার হোসেন @ আয়নাল। এছাড়া অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা সাহজাহান সিরাজ বলেন, মনসন্তোষ মৌজায় পৈত্রিক ভাবে পাওয়া এক খন্ড জমিতে নিরাপত্তা প্রাচীর তৈরি করে ভোগ দখল করে আছেন তিনি। সম্প্রতি ওই জমিতে নজর পড়ে স্থানীয় ভূমিদস্যু আনোয়ারের। বারবার তার কাছে জমিটি বিক্রির প্রস্তাব দিলে, তিনি তা প্রত্যাক্ষান করেন। তারই জেরে ৭ এপ্রিল সকালে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিতে হামলা চালায়। ভাংচুর করে নিরাপত্তা প্রাচীর, সাইনবোর্ডসহ নানা স্থাপনা। এসময় ব্যাংক কর্মকর্তা সাহজাহান বাঁধা দিলে তাকেও মারপিট করেন বলেও অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও আনোয়ার এক কৃষকের জমি দখল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। বেশ কিছুদিন কারাভোগও করেন তিনি।

অভিযুক্ত আনোয়ার হোসেনের ব্যাক্তিগত মুঠোফোনে সংবাদকর্মী পরিচয়ে বিষয়টি জানতে চাইলে তিনি ফোনটির সংযোগ বিছিন্ন করে দেন। পরে আর সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আনোয়ার হোসেন জানান, বাদীর অভিযোগের সত্যতা পেয়ে মামলাটি নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD