1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

শাহজাদপুরে ৩ স্থানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টি কামনায় বৃহস্পতিবার সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি যমুনার চরে ও পোতাজিয়া ইউনিয়নের নুকালি হাইস্কুল মাঠে এবং দুপুরে পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর খেলার মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন।

মোনাজাতে ধর্মপ্রাণ মুসুল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টির জন্য দোয়া করেন। কৈজুরি যমুনার চরে অনুষ্ঠিত সালাতুল ইসতিস্কার নামাজের ইমামতি করেন কৈজুরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম আলহাজ্ব মওলানা মো: জয়নুল আবেদীন ও নুকালি মাঠে এ নামাজের ইমামতি করেন বাঘাবাড়ি নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী।

এ বিষয়ে কৈজুরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম আলহাজ্ব মওলানা মো: জয়নুল আবেদীন বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের এলাকায় খরায় জমির ফসল পুড়ে যাচ্ছে। এছাড়া প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ্য হয়ে উঠেছে। তাই অল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করে এই সালাতুল ইসতিসকার নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অপরদিকে নুকালি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সালাতুল ইসতিসকার নামাজ শেষে বাঘাবাড়ি নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী জানান, আমাদের এলাকা সহ সারা দেশে প্রচন্ড তাপদাহের কারণে মানুষ ও পশুপাখি অতিষ্ঠ্য হয়ে উঠেছে। বৃষ্টির অভাবে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে।

ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকুপ ও সেচ যন্ত্র দিয়ে পানি উঠছে না। ফলে ইরি-বোরো সহ সকল আবাদ ব্যহত হচ্ছে। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD