1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করেছে মুসল্লীরা।গতকাল শনিবার সকালে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা ওলামা পরিষদের আয়োজনে এতে সর্বস্তরের মুসল্লিরা এই নামাজ আদায় করতে বিভিন্ন এলাকা থেকে আগত শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

নামাজের ইমামতি করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি নূরল ইসলাম নদভী।পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও: নাছির উদ্দিনের পরিচালনায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন।এরপর দুই রাকাত নামাজ আদায় করেন।

নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম,তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে মহান আল্লাহর নিকট প্রার্থনা করে মোনাজাত করা হয়।

এসময় নামাজ আদায় শেষে মুফতি নূরল ইসলাম নদভী সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন,বৃষ্টি কামনা করে এই নামাজের আয়োজন করা হয়। বৃষ্টি হলে দোয়া কবুল হয়েছে, বৃষ্টি না হলে দোয়া কবুল হয়নি এমনটি ভাবার সুযোগ নেই। আমরা যদি আল্লাহর কাছে ফিরতে পারি, তওবা করতে পারি,চাইতে পারি- এটাই হচ্ছে আমাদের সফলতা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD