1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

জাবি শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিতে ৯টি বাস আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ||
ক্ষতিপূরণের দাবিতে ইতিহাস পরিবহনের ৯টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় বসে বাসগুলো আটক করা হয়।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ৯টি বাস আটক আছে।

জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেট এলাকায় আরিচাগামী লেনে ইতিহাস পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক করায় পেছন থেকে ধাক্কা দেয় সাভার পরিবহনের একটি বাস। ঠিক তার পেছনে থাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর প্রাইভেট কার সাভার পরিবহনের বাসটিতে ধাক্কা দিলে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী ক্যাম্পাসে তার বন্ধুদের জানালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশে ইতিহাস পরিবহনের নয়টি বাস আটক করেন তারা। পরে বিকেল পৌনে ৬টার দিকে চারটি বাস ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, সামনে থাকা ইতিহাস পরিবহনের বাসটি রাস্তায় তাৎক্ষণিক ব্রেক না করলে এ দুর্ঘটনা ঘটত না। গাড়িটির ক্ষতির জন্য ইতিহাস পরিবহনের বাসকে দায়ী করে তারা রাস্তায় বাস আটকে রেখেছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী মোস্তাফিজুর রহমান রবিন আজকের প্রতিদিনকে বলেন, ইতিহাস পরিবহনের বাসটি ব্রেক না করলে সাভার পরিবহনের বাসও ব্রেক করত না। এতে সম্পূর্ণ দোষ ইতিহাস পরিবহনের বাসটির। তাই আমরা ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামতের জন্য যে পরিমাণ ক্ষতিপূরণ দরকার তা আদায়ের দাবিতে ইতিহাস পরিবহনের বাস আটক করেছি। তারা ক্ষতিপূরণ দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হবে।

আটক ইতিহাস পরিবহনের একটি বাসের চালক সগির হোসেন আজকের প্রতিদিনকে বলেন, আমাদের (ইতিহাস) একটি বাস হার্ড ব্রেক করায় এক শিক্ষার্থীর প্রাইভেট কার সাভার পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। আমরা একটি বাস আটক রেখে বাকিগুলো ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদের কাছে অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা ছাড়বে না বলে জানিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী আজকের প্রতিদিনকে বলেন, জানতে পেরেছি, ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করে দেওয়ার জন্য ইতিহাস পরিবহনের মালিকপক্ষ রাজি হয়েছে। গাড়িটি এখন গ্যারেজে আছে। ক্ষতিপূরণ দিলে শিক্ষার্থীরা বাস ছেড়ে দেবে বলে জানিয়েছে। এ ঘটনায় আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD