1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

যশোরের অভয়নগর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গতকাল বুধবার রাত ৯টার সময় উপজেলার ভুলাপাতা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ সময় ছিনতাইকারীর ইটের আঘাতে ইজিবাইকচালক রাজু আহমেদ (৩৫) আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স ৩৫- ৪০ বছরের মধ্যে। আহত ইজিবাইকচালক রাজু অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিলাদ্রী শেখর কুন্ডু বলেন, রাত ৯টা ৪৫মিঃদিকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা যান। রাজুর মাথায় আঘাত লেগেছে। চিকিৎসা চলছে।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইকালে পিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়। তার পরিচয় এখনও জানা যায়নি। বয়স ৩৫-৪০ বছরের মধ্যে হবে। পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান,গতকাল বুধবার রাত সাড়ে ৮টা ৩০মিনিটের দিকে চার ব্যক্তি রাজঘাট থেকে খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে যাওয়ার জন্য রাজুর ইজিবাইক ভাড়া করে। এর মধ্যে তিন জন ইজিবাইকের ভেতরে এবং একজন চালকের পাশে বসে। তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে ইট ছিল। প্রচণ্ড রোদ ও গরমের কারণে মানুষজন রাতে আলো জ্বালিয়ে ধান কাটছিল। অনেকে মাছের ঘের পাহারায় ছিল। রাত ৯টার দিকে ইজিবাইক ভুলপাতা গ্রামে ঢোকার আগে সড়কের মোড়ে একটি মাছের ঘেরের পাসে পৌঁছায়।

এ সময় ওই চার ব্যক্তি রাজুকে জামিরা বাজারে যাবে না বলে ইজিবাইক ঘুরিয়ে রাজঘাটে ফিরতে বলে। ইজিবাইক ঘোরানোর সময় পাশে বসে থাকা ব্যক্তি রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করে। তখন ভুলাপাতা গ্রামের সড়ক দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান আসছিল। রাজু তখন আঘাত করা ব্যক্তির গলা চেপে ধরে চিৎকার দেন। এরপর ভ্যানটি কাছে এলে দুই যাত্রী নেমে আসে। তাদের চিৎকারে আশপাশের ধানের ক্ষেত ও মাছের ঘের থেকে লোকজন এসে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দেয়। সুযোগ বুঝে তিন ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত ছিনতাইকারী ও ইজিবাইকচালকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD