1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগের অভিনব উদ্যোগ, ফাঁদ জমা দিলে মিলবে পুরষ্কার পলাশে দিনমজুরকে পাঁচশত টাকার জন্য ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভারতের গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যম পরিণত হয়েছে – প্রেস সচিব আশুলিয়ায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হামিদ মন্ডল মুন্সীগঞ্জে লঞ্চের কেবিনে ‘পিকনিকে’ আসা নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় যুবক গ্রেফতার নারী হয়রানি’র সংবাদ প্রকাশ করায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হুমকি

চেয়ারম্যান প্রার্থীর ইটভাটার আগুনের তাপে কৃষকের ধান পুড়ে নষ্ট

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে
চেয়ারম্যান প্রার্থীর ইটভাটার আগুনের তাপে কৃষকের ধান পুড়ে নষ্ট

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ইটভাটার আগুনের তাপে পাশে থাকা কৃষকের জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। ওই ভাটার মালিক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল লতিফ। ভাটার আগুনের তেজস্ক্রিয়তায় ভাটার পাশের বাউখন্ড ও বড়নারায়নপুর গ্রামের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে এমন অভিযোগ কৃষকদের।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়নপুর গ্রামে কৃষি জমির উপর মর্ডাণ ব্রিকস কোম্পানী নামে একটি ইটভাটা নির্মাণ করা হয়েছে। ইটভাটার চারপাশে রয়েছে ফসলের জমি। ভাটার আগুনের তাপে পাশের জমির ধান খেত গুলি পুড়ে লালচে রঙ ধারণ করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফলজের গাছপালা ও সবজির খেত।স্থানীয়রা জানান, প্রায় দশ বছর আগে বড়নারায়নপুর গ্রামে ইটভাটাটি নির্মাণ করা হয়েছিল। পরে ভাটাটি হাত বদল হওয়ায় এর নাম পরিবর্তন করে দেওয়া হয় মর্ডাণ ব্রিকস। এরপর আবার হাত বদল হলেও এখন পর্যন্ত ইটভাটার নাম পরিবর্তন না করে আগের নামে পরিচালনা করছে বর্তমান মালিক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল লতিফ। তারা আরও জানান, ইটভাটার ২০০ ফুট দুরুত্বের মধ্যে রয়েছে ঘনবসতি বাজার, তার পাশেই রয়েছে মাদরাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ভাটাটি অনুমোদন না থাকায় এর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেঙে গুড়িয়ে দিয়ে ছিল। জনবসতি এলাকায় ভাটাটি বন্ধের দাবি স্থানীয় বাসিন্দাদের।কৃষক মো. বাচ্চু মিয়া বলেন, আমি ৩৫ শতাংশ জমিতে ধান চাষ করেছি। কিন্তু একমোঠ ধানও ঘরে তুলতে পারবো না। মর্ডাণ ব্রিকস ইটভাটার আগুনে ধান খেত ঝলসে যাওয়া খড় গুলিও গরু খেতে চায় না।

আরেক কৃষক সিদ্দিক মিয়া বলেন, আমি অনেক কষ্ট করে ধার দেনা করে আমার শেষ সম্বল টুকুর ধান চাষ করে ছিলাম। সেই ধান পাকার আগেই ভাটার আগুনের তাপে নষ্ট হয়ে গেল।এদিকে মর্ডাণ ব্রিকসের দায়িত্বে থাকা ম্যানেজার মো. ফারুক হোসেন বলেন, ভাটার আগুনের তাপে কৃষকের জমির ধান পুড়ে গেছে কথা সত্য। আমি নিজে গিয়ে দেখেছি এবং মালিককে বিষয়টা জানিয়েছি।

এ বিষয়ে মালিক মো. আব্দুল লতিফের মুঠো ফোনে কথা হলে তিনি এখন মিটিংয়ে আছেন, পরে কথা বলবেল বলে ফোন কেটে দেন।ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, তিনি জানেন জমির ধান ইটভাটার আগুনের তাপে নষ্ট হয়েছে। বিষয়টি তিনি ইউএনও কে জানিয়েছেন।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল আল মামুন জানান, অভিযোগ পেলে ইটভাটার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD