1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় হলেন যারা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয় ২১ মে মঙ্গলবার সকাল ৮ টায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে একে একে কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং অফিসারের হাতে।

এতে চেয়ারম্যান পদে (ঘোড়া) প্রতিকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সদস‍্য সচিব রশিদুল ইসলাম রশিদ, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকে মাহুবুবার রহমান বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকে স্বপ্না খাতুন কে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন, সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা।

এ নির্বাচনে রশিদুল ইসলাম রশিদ (ঘোড়া) প্রতিকে ২৮ হাজার ৩ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদ চেয়ারম‍্যান (সাবেক) ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আবুল কালাম বারী পাইলট (আনারস) প্রতিকে ২৮ হাজার ২ শত ১ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম‍্যান পদে (টিউবওয়েল) প্রতিকে মাহুবুবার রহমান বাদশা ২১ হাজার ১ শত ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদ ইসলাম সুরুজ (বই) প্রতিকে ১৭ হাজার ৮ শত ৯৩ ভোট পেয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ফুটবল) প্রতিকে স্বপ্না খাতুন ৩৬ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা পারভীন (হাঁস) প্রতিকে ২৭ হাজার ৬ শত ২৩ ভোট পেয়েছেন ।

উপজেলায় ৯ টি ইউনিয়নের ২ লাখ ১৩ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজার ৫ শত ৩৪ ও মহিলা ১ লাখ ৬ হাজার ৩২৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৯২ টি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD