1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় সুইজারল্যান্ড প্রবাসী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আল আমিন (৩৮) গুরুতর আহত হন।

শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাঘরা বরিবরখোলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

এক মাস আগে ছুটিতে আসা সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর রহমান ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে দোহার যাওয়ার পথে মোটরসাইকেলটি শাহ সিমেন্টের দুইটি ট্রাকের মাঝে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থল এই সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর নিহত হন। গুরুতর আহত হন নিহতের সম্বন্ধি আল-আমিন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন বলেন, সকালে দুটি ট্রাকের মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী মিজানুরের মৃত্যু সংবাদ পেয়েছি।

আগামীকাল শনিবার মিজানুর রহমানের প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিলো জানতে পেরেছি। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD