1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

রাণীশংকৈলে দৈনিক “আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৩ জুন) দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক “আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে এদিন বিকালে রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)এঁর কক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির ১১ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল (প্রেসক্লাব) পুরাতনের সভাপতি ও দৈনিক “ইত্তেফাক” প্রতিনিধি কবি ও গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও’র প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। স্বাগত বক্তব্য দেন আমার সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক “কালবেলা” প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক “বাহান্নর আলো” প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ও “উত্তর বাংলা” প্রতিনিধি কুসমত আলী।

এছাড়াও দৈনিক “সকালের সময়” প্রতিনিধি লেমন সরকার, দৈনিক “মুক্ত খবর” প্রতিনিধি মহসিন আলী,দৈনিক “জবাবদিহি” প্রতিনিধি সুজন আলী, দৈনিক “দেশ বাংলা”প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক “আজকের বসুন্ধরা” প্রতিনিধি মেহেদী হাসান ও দৈনিক “মানবাধিকার প্রতিদিন” পত্রিকার প্রতিনিধি আব্দুল জব্বারসহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দৈনিক “আমার সংবাদ”পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারসহ পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD