1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক ১৭ মামলা, ১৩ বার কারাবরণ; গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আবুল হোসেন মিয়া গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি গৌরনদী পৌরবাসীর উদ্দেশ্যে পৌর প্রশাসকের ব্যতিক্রমী ঘোষণা গৌরনদীর খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক সরদারকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা গৌরনদী পৌর ট্যাক্স বেশি নির্ধারণ হলে আবেদনে সংশোধনের সুযোগ গৌরনদীর বার্থীতে গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসান, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া

সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে: ফখরুল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ ইতোপূর্বে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আর আজকে ভিন্ন চেহারাতে ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ্য করে দেখুন, গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। গণতান্ত্রিক এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেনি।

দেশ রসাতল যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ তত দ্রুতই রসাতলে যাবে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদের স্বাধীনতা থাকবেন না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধবংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।

ফখরুল বলেন, এখন আমাদের দরকার সবার মধ্যে ঐক্য গড়ে তোলা। সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা, আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা।

নবগঠিত মহানগর বিএনপি উত্তর, দক্ষিণ এবং যুব দলের নেতাদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব, ঢাকা মহানগরের নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে।

নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল হয়। পরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজত হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD