1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (১১ জুলাই) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়ে।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সারমিন আক্তার, উপজেলা কমপ্লেক্স স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, কোচল বিওপি কমান্ডার হাবিলদার মাসুদ রানা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল,আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জিতেন চন্দ্র রায়,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী,ভোরের ডাক প্রতিনিধি বিজয় কুমার রায়, দৈনিক দাবানল প্রতিনিধি সাংসদ রফিকুল ইসলাম সুজনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি তার বক্তব্যে বলেন আমার থানয় পুলিশ সদস্যদের সংখ্যা কম হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। সভায় ইউএনও গতমাসের আইনশৃঙ্খলার বিবরণী পড়ে শুনান।

প্রসঙ্গত: আইনশৃংখলা কমিটির সভায় পাটগাঁও গ্রামে গরু চুরি, আলম ব্যাটারির দোকানে দিনে দুপুরে ২০ লক্ষ টাকা চুরি, ভরনিয়া মাদ্রসায় ছাত্রীর ধর্ষনের চেষ্টা মাদ্রাসার শিশু নিখোঁজ, পৌরশহর ও নেকমরদ চৌরাস্তায় লাগাতার যানযট, হাসপাতালে সাপেকাটা রোগীর চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, মাদকসেবিদের বিরুদ্ধে পুলিশের টহল জোরদার বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের এসব সমাস্যা সমাধানের নির্দেশ এবং আইনশৃঙ্খলা জোরদারসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD