1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

আশুলিয়ায় ১২,০০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

আশুলিয়া : ঢাকা জেলার সাভারের আশুলিয়া এলাকা হতে ১২,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। আটক মোঃ হাসান আলী (৪০) পাবনা জেলার বাসিন্দা।

শনিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

র‍্যাব-৪ জানায়, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুলাই ২০২৪) সকালে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১২,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করে।র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানায়, বেশকিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই,ও আশুলিয়াসহ নিকটর্বতী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD