1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ

সাভারে পুলিশের গুলিতে আরও এক শিক্ষার্থী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, নিহত শিক্ষার্থীর শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত আরও পাঁচ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে অগ্রসর হলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সাথে থেমে থেমে সংঘর্ষে জড়ায় পুলিশ।

শিক্ষার্থীদের একটি অংশ পাকিজা অতিক্রম করে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধরে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা।

প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কের মধ্যে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীদের থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় সাভার বাজার বাসস্ট্যান্ডে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে-ও পরিস্থিতি শান্ত করতে পারেনি। থেমে থেমে সংঘর্ষ চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD