1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

যশোর কমপ্লিট শাটডাউনে বিএনপির মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধা, যশোর :
কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়ে যশোর বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে যশোর জেলরোড এলাকা থেকে মিছিল বের হয়। এদিকে, যশোর স্বল্প দূরত্বে কিছু যানবাহন চলাচল করলেও জেলা শহর থেকে দূরপাল্লার সব যানবাহন বন্ধ।

কোটা সংস্কারের এক দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঠে দেখা না গেলেও তাদের সমর্থনে মিছিল করেছে যশোর জেলা বিএনপি।

সকাল ৮টা দিকে জেলা শহরের জেল রোড এলাকা থেকে মিছিল টি বের হয়। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল টি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, বড়বাজার ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বিএনপির নেতৃবৃন্দ জানায়, শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলনে রয়েছে। কিন্তু তাদের উপর সরকার অত্যাচার নিপীড়ন শুরু করেছে। এর মধ্যে সাত শিক্ষার্থী তাদের জীবন দিয়েছে। ফলে সন্তানতুল্য শিক্ষার্থীদের একা ছেড়ে না দিয়ে তাদের কর্মসূচিতে রাজপথে নেমেছেন তারা। সারা দিন শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচির পক্ষে জনমত গঠন করবেন বলে জানিয়েছেন তারা।

পরিবহন শ্রমিকরা জানান, সকাল থেকে দুইএকটি বাস ছাড়লেও যাত্রীর সংখ্যা কম। শিক্ষার্থী সড়কে এসে গেলে তারা আর গাড়ি ছাড়বে না। এদিকে, যশোর থেকে দূরপাল্লার সব যানবাহন বন্ধ রয়েছে। তবে স্বল্প দূরত্বে কিছু যানবাহন চলাচল করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD