1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

১২ দিন পর রাজশাহী থেকে ছাড়ল দুটি ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১২ দিন পরে রাজশাহী থেকে স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি ছেড়ে গেছে। এর মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ‘লোকাল ৫৬৩’ এবং রাজশাহী-খুলনা রুটে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে। 

সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশ্য ছেড়ে গেছে। তার কিছুক্ষণ পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে লোকাল ৫৬৩ ট্রেন। এই ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসবে। তবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে ফিরতে রাত হবে বলে জানা গেছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, এ ট্রেন দুটি চলবে সীমিত পরিসরে। তবে আন্তঃনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে।

জানা গেছে, গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে। এদিন থেকে একটানা ১ আগস্ট পর্যন্ত রাজশাহীতে বন্ধ থাকে ট্রেন চলাচল। তবে বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিক থেকে হরিয়ান স্টেশনের দিকে ছেড়ে যায় মালবাহী একটি ট্রেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রাজশাহী থেকে আপাতত দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি ‘লোকাল ৫৬৩’ ট্রেন। সকাল ৯টায় একটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও অপরটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD