1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

যশোর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ও সড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, যশোর :
গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এই সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় যশোর সদর পালবাড়ি মোড়ে জমায়েত হয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এরপর বেলা ১২টার দিকে যশোরে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে যশোর সদর শহরের পালবাড়ি মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। দুপুর ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।
শিক্ষার্থীদের নেতারা বলেন, এখন তাদের একটাই দাবি সরকারের পদত্যাগ।

সারা দেশের মানুষ তাদের সাথে আছে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারা এ আন্দোলন অব্যাহত রাখবেন।

মিছিলটি যশোর ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে সদর চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর দুপুর ১টার সময় থেকে ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তিনটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD