1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানালেন ভোক্তার ডিজি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সরকারের পতনের পর রাস্তা পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বাজার মনিটরিংয়ের কাজও করছেন। তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

শুক্রবার (৯ আগস্ট) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করার সময় তিনি শিক্ষার্থীদের এ সাধুবাদ জানান।

এ বিষয়ে ভোক্তার ডিজি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে শান্তিনগর বাজার তদারকির সময় ভোক্তার ডিজি বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। বাজার তদারকিতে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD