1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

উজিরপুর ওটরায় সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিরোধে বৈষম্য ছাত্র সমাজের রাতভর পাহাড়া

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
দেশব্যাপী সংঘঠিত মন্দির ও বসত-বাড়িতে হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিরোধে ওটরা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাত জেগে পাহাড়া মাধ্যমে প্রতিবাদ করেছেন । ১৪/০৮/২০২৪ তারিখ রাত ৮ টা থেকে পাহাড়া কর্মসূচি শুরু করেছে।
এ কর্মসূচি শুরু করে ওটরা ইউনিয়নের বিভিন্ন মন্দিরে গিয়ে গিয়ে তাদের খোঁজ খবর নিয়া এর তাদের সাথে মতবিনিময় ও যোগাযোগের জন্য ফোন নাম্বার দিয়ে আসেন যাতে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তারা যেনো শিক্ষার্থীদের অবহিত করেন।

এ সময় সংখ্যালঘুরা অভিযোগ করেন সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগের পর থেকে সারাদেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা একের পর এক ঘটে চলেছে। নারীদের ধর্ষণসহ শ্লীলতাহানি করা হচ্ছে। বিভিন্ন এলাকার মন্দিরে হামলা চালিয়ে দেবদেবীর মূর্তি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে চরম নিরা-পত্তাহীনতায় সনাতন ধর্মীরা।

এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সংখ্যালঘু যখনি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ঘটে। মন্দিরের ভাঙচুর হয়।

জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি করে এক শ্রেণির লোক। এসব ঘটনায় দেশে এখন পর্যন্ত কোন বিচার করা হয়নি। তাই অপরাধীরা বার বার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর টার্গেট করে এই নির্যাতন চালায়। স্বাধীন দেশে আমাদের প্রতিটি নাগরিকের সুরক্ষা অধিকার রয়েছে , নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে অথচ আজ আমরা অসহায়।

বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান স্বাধীন দেশে বসবাস করে প্রায়ই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে।
অথচ, জন্মগতভাবে এসব সংখ্যালঘু সবাই বাঙ্গালী। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত ও এসব দুর্বৃত্তদের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD