1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

তিতাসে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসে আপন ছোট ভাইয়ের বসতঘর ভেঙে মালামাল লুট করে বসতবিটা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে আপন দুই বড় ভাইয়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর উত্তর পাড়া রফিক সরকারের ছেলে প্রবাসী আবু তাহেরের বাড়িতে।

এ বিষয়ে তিতাস থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন বলে,জানিয়েছেন প্রবাসী আবু তাহেরের স্ত্রী। সরজমিনে গেলে,আবু তাহের স্ত্রী ফারজানা আক্তার জানান,আমার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকেন। এ সুবাধে আমি বাড়িতে দুই মেয়ে এক ছেলে নিয়া একা থাকি। দুই দেবর ও ঝা আমার সাথে ভালো ব্যাবহার করেনা। আমাকে প্রায় সময় গালিগালাজ ও মারধর করতে আসে।

বৃহস্পতিবার সকালে আমার দুই ভাশুর ফারুক ও বিল্লাল এবং এক ঝা অতর্কিতভাবে আমার ঘরে ঢুকে আমাকে ও আমার ছেলেমেয়েদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। এরপর ওরা জোরপূর্বক আমাদের টিনশীটের ঘরটি ভেঙে ষ্টীলের আলমারিতে থাকা নগদ টাকা,স্বর্নলংকার,জামাকাপড় ,টিভি,ফ্রিজ,খাটসহ ঘরের সব আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এতেই তারা ক্ষান্ত হইনি ঘরের টিন,পালা,ভেড়াসহ সব আসবাবপত্র নিয়ে গিয়ে বসতভিটি দখল করে বিল্ডিং তৈরি করার পায়তারা করছে। এখন আমি আমার সন্তানদের নিয়ে কোথায় থাকব। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত ফারুক হোসেন জানান,আমার ছোট ভাই আবু তাহের আমার ভরাটকৃত তিন শতাংশ যায়গা আমাকে কিছু না জানিয়ে আমার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। ঘর ভেঙেছি ও লুট করেছি তাকে জানিয়েই। তাছাড়া সে আমাদের কারোর কথাই শোনেনা এবং কি মায়ের কথাও। আমাদের বিল্ডিং করার যায়গা নেই তাই আমরা ঘর ভেঙেছি বিল্ডিং তোলার জন্য।

এবিষয়ে তিতাস থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান,এখন পর্যন্ত আমরা তিতাস থানা পুলিশ থানার বাহিরে কাজ করার অনুমতি পাইনি। তাই এই মূহুর্তে আমরা সরেজমিনে যেতে পারছিনা। ভুক্তভোগীদের সেনাবাহিনীর সহযোগীতা নেওয়ার পরামর্শ দিয়েছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD