1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

সুদানে আধাসামরিক বাহিনীর হাত থেকে মেয়েদের বাঁচাতে গিয়ে নিহত ৮০

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

সুদানে একটি গ্রামে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে দেশটির র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য সুদানের সিন্নার রাজ্যের জলকনি গ্রামে বৃহস্পতিবার(১৫ আগস্ট) আধাসামরিক বাহিনী আরএসএফ সদস্যরা ওই গ্রামের মেয়েদের অপহরণের জন্য গিয়েছিল। এই সময় স্থানীয়রা বাধা দিলে নির্বিচারে গুলি চালায় আরএসএফ এতে কমপক্ষে ৮০ জন নিহত হন।

সিন্নার রাজ্যের রাজধানী সিঙ্গাসহ বড় অংশ গত জুন থেকেই আরএসএফ’র নিয়ন্ত্রণে। রাজ্যের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে সুদানের আরেক আধাসামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ)।

গত বছর থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে যাচ্ছে আরএসএফ। তাছাড়া গত এপ্রিল থেকে এসএফ ও আরএসএফের মধ্যকার লড়াইয়ে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৬৫০ জন। সিন্নার রাজ্যে লড়াইয়ে এখন পর্যন্ত সাত লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের বলছে, সুদানে চলমান সংঘাতে এক কোটি ৭০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। আর প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ২২ লাখ সুদানি। গত বুধবার(১৪ আগস্ট) সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সুইস কর্মকর্তাদের মধ্যস্থতায় সুদানে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হয়। তবে এতে অংশ নেয়নি সুদানের সেনাবাহিনী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD