1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন

গৌরনদীতে সড়ক অবরোধ করে প্রধানশিক্ষকের পদত্যাগ দাবী

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে তার পদত্যাগ দাবী করেছেন স্কুুলের শিক্ষার্থীরা। রোববার সকালে স্কুল সংলগ্ন মহাসড়কে ঘন্টাব্যাপী অবরোধের ফলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবরপেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছেন।

আন্দোলণরত ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন, প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারীর বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারনে তার পদত্যাগের দাবীতে তারা একদফা আন্দোলণ করছেন। দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলণ চলবে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মের পাশাপাশি সহকর্মী শিক্ষক-কর্মচারীদের সাথে অসাধাচারণ করে আসছিলো প্রণয় কান্তি অধিকারী। তার ভয়ে এতোদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী বলেন, যেসব অভিযোগ এনে আমার বিরুদ্ধে আন্দোলণ হচ্ছে তা একটিও সত্য নয়। মূলত একটি পক্ষ চায়না আমি এখানে প্রধানশিক্ষক হিসেবে থাকি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে তাদের দাবী সঠিক হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান বলেন, প্রধানশিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগুলোর তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের প্রতিদিন / মোঃ মাসুদ সরদার 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD