1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিতাসে ইউপি চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। গত রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর কড়িকান্দি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে এসে সমাবিত হয়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন তার অফিস কক্ষে ৫-৬ জনের একটি প্রতিনিধি দলকে বৈঠকের আহ্বান জানান।

ছাত্র- জনতার পক্ষে বিভিন্ন কলেজ- ইউনিভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন।তাদের দাবিতে হলো আওয়ামী লীগ সমর্থিত সকল ইউপি চেয়ারম্যানদের অপসারণ করতে হবে। শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা বলেন,আমি উপজেলায় নিয়োগ পেয়েছি,৩১ জুলাই,এর মধ্যেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল শুরু হয়েছে।

তেমন কোনো জনপ্রতিনিধি বা কাউকেই চিনা হয়ে উঠেনি। এর পরেই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর সারাদেশের ন্যায় তিতাসেও বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর লুটপাট হয়েছে। এখন ওই মূহুর্তে আমি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কী জনপ্রতিনিধি( ইউপি চেয়ারম্যানদের) নিয়ে বৈঠক করতে পারিনা? সাধারণ মানুষ তখন ভোগান্তিতে পোহাতে হচ্ছে,বেশিরভাগ ইউপি চেয়ারম্যান তারা অফিস করতে পারছেনা।

যেহেতু ওরা আমাদের সরকারের প্রতিনিধি সেহেতু তাদেরকে দেখভাল করার দায়িত্বও আমার। ওরা কে কোন দল করে সেটাও দেখার বিষয় আমার না। কারণ আমি সরকারের একজন প্রতিনিধি আপনাদের সেবা দিতেই সরকার আমাদের পাঠিয়েছে। অতএব আমি আমার মত করে তাদের ডেকে বৈঠকে করে জনগণের স্বার্থে অফিস করতে সাহস বা সহযোগিতা করেছি। এতে আমার লাভ,বা লস নেই। আপনাদেরই লাভ লস হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD