1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের যাত্রা শুরু হয়েছে। খাদ্যের গুণগত মান পরীক্ষা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় এই পরীক্ষাগার চালু হয়েছে।গতকাল রোববার দুপুরের সময় যশোর কালেক্টরেট ভবন চত্বরে ফিতা কেটে পরীক্ষাগারের উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। ভ্রাম্যমাণ পরীক্ষাগার এতে আছে ভেজাল খাদ্য পরীক্ষার জন্য ৩২ টি আধুনিক যন্ত্র পাতি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।

এবিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ভ্রাম্যমাণ পরীক্ষাগারে র‌্যাপিড টেস্টকিট ব্যবহারের ফলে খাদ্যে ভেজালের তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে। এতে যেমন ব্যবসায়ীদের ভোগান্তি কমবে তেমনি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সাধারণ মানুষ পাবে।

তিনি জানান, এই পরীক্ষাগারে পরীক্ষা করা যাবে দুধ ডিটারজেন্ট, স্টার্ট ও ইউরিয়ার উপস্থিতি। ঘিতে বনস্পতি-হাউড্রোজিনেটেড এডিবল ফ্যাটের উপস্থিতি, হলুদ গুড়ায় লেড ক্রোমেটের উপস্থিতি, মরিচের গুড়ায় ইটের গুড়ার উপস্থিতি, গোল মরিচে পেঁপের বীজ মেশানো, নারীকেল তেলের ভেজাল, শাক-সবজি, ফল-মূলে রং ও কীটনাশকের উপস্থিতি, মধুতে চিনির মিশ্রণ, পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি, খাবারে অন অনুমোদিত কৃত্রিম রঙের উপস্থিতি খাবারে ক্ষতিকর ভারি ধাতুর উপস্থিতিসহ আরও অনেক পরীক্ষার ফলাফল। তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে জানা যাবে রেজাল্ট।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরো জানিয়েছে, প্রথম দিন যশোর ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাদের নোটিশ দেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

খুলনা বিভাগের সব কয়টি জেলায় সিডিউল অনুযায়ী অভিযান চালানো হবে। যাহার ফলে যশোর অন্তত ৬দিন ভ্রাম্যমাণ পরীক্ষা গারটি অবস্থান করবে। এতেকরে ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানে মান আরও উন্নত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD