1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

কেন্দুয়া দোকান নিয়ে সংঘর্ষে বিএনপির দুই গ্রুপের আহত অর্ধশত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার কেন্দুয়ায় পৌর শহরের বাজারে দোকান দখলকে কেন্দ্র করে যুবদল নেতা নাছির খন্দকার ও বিএনপি নেতা জসিমের পক্ষে মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছে। বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কেন্দুয়া মধ্য বাজারে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

জসিম মিয়া বাট্টা গ্রামের বাসিন্দ। তিনি উপজেলা বিএনপির সভাপতি জয়নাল ভুঁইয়ার ভাই ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের বাবা। তিনি কেন্দুয়া পৌর বিএনপি’র নেতা। অপরদিকে নাসির খন্দকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি দিগদাইর গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহে রেফার্ডকৃত আহতরা হচ্ছেন-শাওন (৩৩), রফিকুল (৪০), বাবু (২১), রফিকুল ইসলাম (৫৯) ও রনি (২২)। এদের মধ্যে রফিকুল ইসলাম ও রনি গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এখানে দিগদাইর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছিরের ভাই দিগদাইর গ্রামের আল আমিন ব্যবসা করত। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়ার ছোট ভাই এনামুল হক ভূঁইয়া দখল করে অন্যত্র ভাড়া দেন।

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর বুধবার রাতে বাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তির একটি দোকান ঘরের জায়গা বুধবার রাতে দখল করতে যান পৌরশহরের দিগদাইর গ্রামের বাসিন্দা উপজেলা যুবদল নেতা নাসির খন্দকারের বড় ভাই আল আমিন। একই সময় সোহেল আমিনের পক্ষ নিয়ে ওই জায়গাটি দখল মুক্ত করতে যান চকবাট্টা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা জসিম উদ্দিন ভূইয়া। একপর্যায়ে দুপক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়। নাসির খন্দকার এবং জসিম উদ্দিন ভূইয়া দুজনই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী গ্রুপের নেতা বলে জানান স্থানীয়রা।

উপজেলা যুবদলের নেতা নাসির খন্দকার সাংবাদিক পরিচয় জানতে পেরে মিটিংয়ে থাকার কথা বলে ফোন রেখে দিন।

উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল ভুইয়া জানান, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির ও আহবায়ক ফরহাদ লোকজন নিয়ে একটি দোকানে তালা দিয়েছিল। পরে আমাদের লোকজন বাধা দিলে দোকানে তালা খুলে দেন। কিন্তু দোকানে ব্যবসা পরিচালনা করতে পাঁচ তাদেরকে লাখ টাকা চাঁদা দিতে হবে। এর মধ্যে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এবং সংঘর্ষের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাসির ও আহবায়ক ফরহাদ আমাদের লোকজনের উপর গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপ কুমার সরকার জনান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনের মতো চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচজন অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ থাকার কথাও জানান তিনি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান আকন্দ জানান, কেন্দুয়া পৌর শহরের মধ্যবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD