1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

তিতাসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে নিরাপদ চিকিৎসা চাই সংগঠন কুমিল্লা জেলা শাখা।গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার তিতাস ও বুড়িচং-এ ২০টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বন্যাপরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারদের ঘর মেরামতের জন্য নিচিচা ও ‘সৃষ্টি’র উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।উল্লেখ্য যে, এর আগে ফেনিতেও বন্যায় ক্ষতিগ্রস্ত অনুরূপ বেশ কয়েকটি পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

আজকে বুড়িচং উপজেলায় এই কর্মসূচী পালনে মূল দায়িত্বে ছিলেন, নিচিচা কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম।

এদিকে তিতাস উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ প্রদানে মূল ভূমিকায় ছিলেন, নিচিচা-কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও সাংবাদিক হালিম সৈকত ও দপ্তর সম্পাদক মো. তৈয়ব আলী।

নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সভাপতি কবি মোঃ আলী আশরাফ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত, দপ্তর সম্পাদক তৈয়ব আলী, ‘সৃষ্টি’ সংগঠনের সভাপতি মো. শাহ আলম সরকার,মোঃ মিজানুর রহমান, রঞ্জন চন্দ্র দাস, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রধান সমন্বয়ক মোঃ সেলিম সবুজ, মো. মাহবুব হাসান নিরব প্রমূখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD