1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

চুয়াডাঙ্গায় দূর্গা উৎসব উপলক্ষে সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলা প্রশাসক সম্মেলনকক্ষে দূর্গা উৎসব উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, এসময় চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার এবং চার উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দূর্গা পূজা উদ্যাপন করা হবে। চলতি বছর চুয়াডাঙ্গায় ১০২টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। গত বছর ১২৩টি পূজামণ্ডপে উদযাপন করা হয়েছিল।

চলতি বছর সদর উপজেলায় ২৮টি, আলমডাঙ্গা উপজেলায় ৩০টি, দামুড়হুদা উপজেলায় ২০টি এবং জীবননগর উপজেলায় ২৪টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিত প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী টহল ও পাহারায় থাকবে। পূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকলেই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পূজা বিসর্জন দেওয়া রাত ৮ টার মধ্যে শেষ করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD