1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

সরকার পতনের পর থেকে গৌরনদীতে চার সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলায় সরকার পতনের পর থেকে চার জন সাংবাদিক হামলা এবং হেনস্থা’র শিকার হয়েছেন বিএনপি নেতা কর্মীদের দ্বারা। প্রথম হামলা ও হেনস্তার শিকার হন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি এস.এম মিজান, দ্বিতীয় হেনস্তার শিকার হন গৌরনদীর সিনিয়র সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, তৃতীয় হেনস্তার শিকার হন আনন্দ টিভি’র বরিশাল বুরে‌্য প্রধান কাজী আল আমিন, চতুর্থ হেনস্তার শিকার সাংবাদিক মো: বদরুজ্জামান খান সবুজ। তবে এই চারজন সাংবাদিকই বিএনপি নেতাকর্মী দ্বারা হামলা ও লাঞ্ছিতর শিকার হয়েছেন।

সর্বশেষ হেনস্থা’র শিকার হন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইনকিলাব পত্রিকার গৌরনদী প্রতিনিধি সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ। তিনি জানান টরকী বন্দর বণিক সমিতির নির্বাচন উপলক্ষে নিউজ সংগ্রহ করার জন্য ২১ সেপ্টেম্বর দুপুরে গৌরনদী উপজেলায় যাই। তখন কেন আমি নিউজ সংগ্রহ করতে এসেছি এ কথা বলে আমাকে অকথ্য ভাষায় অনেক গালমন্দ করেন বিএনপির কর্মী মোঃ ইকবাল শরীফ, পরবর্তীতে আত্মসম্মানের ভয়ে আমি বাড়ি চলে আসি।

২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে টরকী বন্দর কাঁচা বাজার যাওয়ার পথে মোবাইল সার্ভিসিং এর দোকান সুজন শরীফের দোকানে আমাকে ডাক দেন সুজন শরীফ। এ সময় সুজন শরীফ এর দোকানে বসা ছিল ইকবাল শরীফ। সুজন শরীফ এর দোকানে বসে ইকবাল শরীফ আমাকে ওই দিন কেন গালমন্দর করেছিল সে বিষয় জানতে চাইল আবারও অকথ্য ভাষায় গালমন্দ করেন। আমি নিষেধ করলে তিনি আরও ক্ষিপ্তহন আমার উপর। এক পর্যায়ে আমাকে মারতে আসে। তিনি আমাকে হত্যার হুমকি প্রদান করেন, তিনি আরও বলেন আমি যেন টরকী না আসি।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সুজন শরীফ জানান আমার দোকানে বসে কথা কাটাকাটি হয়ে ও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আমি থামানোর চেষ্টা করেছি।

তবে এ বিষয় ইকবাল শরীফের জানান সাংাবাদিক সবুজ খান আমাকে গালাগালি করেছেন যে, আমি নাকি তাকে বণিক সমিতির নির্বাচনের সময় তাকে উপজেলা পরিষদ থেকে বের করে দিয়েছি। তবে ওই দিন ইউএনও স্যার সবাইকে দোতলা ভবন থেকে বের করে দেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD