1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

চুয়াতাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিল সহ শাশুড়ি চায়না খাতুন (৩৭) এবং জামাই রাজা মিয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গতকাল ো বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চায়না খাতুন জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা ) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান সঙ্গীয়ও ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই বাড়ি তল্লাশী করে ২৮০ বোতল আমদনী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা সহ হস্তারন্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD