1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি ইসরাফিল, স্বতন্ত্র প্রার্থী’—কবিতার ভাষায় নির্বাচনী বার্তা দিলেন ইসরাফিল গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার বিতরণ গৌরনদীর চাঁদশীতে চেয়ারম্যান পদপ্রার্থী মুহিদ শরীফ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নাগরপুরে বর্ণিল আয়োজনে ‘জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন মঞ্চে মুরুব্বিদের সম্মান, পেছনে দাঁড়িয়ে তারিকুল ইসলাম কাফীর ভিন্নধর্মী মতবিনিময় সভা শিক্ষার আলো ছড়াতে গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ ফেরদৌস হাওলাদারের কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ধামরাইয়ে ২ দশক পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন গৌরনদীতে ৫৫ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পূর্বেও রয়েছে একাধিক মামলা যুদ্ধ যখন অনিবার্য, তখনই মেজর জিয়া দিলেন যুদ্ধের ডাক: এম জহির উদ্দিন স্বপন

থমথমে খাগড়াছড়ি: জারি আছে ১৪৪ ধারা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি: খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ও পৌর এলাকায় জারি করা অনির্দিষ্টকালের ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। শহরের পানখাইয়াপাড়া সড়ক ও মহাজনপাড়ায় অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। অনেক দোকানের মালামাল সড়কে এনে পুড়িয়ে দেওয়া হয়।

বুধবার (০২ অক্টোবর) সকাল থেকে সীমিতসংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। অভ্যন্তরীণ সড়কে অল্প সংখ্যক যানবাহন চলাচল করছে। পরিস্থিতির উত্তরণে সেনাবাহিনীর টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব।

মঙ্গলবার এক শিক্ষার্থীকে জড়িয়ে গুজব ছড়িয়ে একদল শিক্ষার্থী প্রতিষ্ঠানে বিক্ষোভ করতে থাকে। দুপুরে সোহেল রানাকে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকায় মোটরসাইকেল চুরি অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালায় সহিংস ঘটনা ঘটে। পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় এ সহিংসতা ছড়িয়ে পড়ে। তিন জেলায় সংঘাতে চারজনের মৃত্যু হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD